অযোধ্যা পাহাড়ে পুলিশের অভিযান, পর্যটকদের গাড়ি আটকে ডাকাতির ছক বানচাল, জালে 4 সশস্ত্র দুষ্কৃতী
দি নিউজ লায়ন; অযোধ্যা পাহাড়ে পর্যটকদের গাড়ি আটকে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনায় বাইক, অগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে চার দুষ্কৃতি। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হয়। জেলা পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বাগমুন্ডি থানার পুলিশ জানতে পারে পর্যটকদের গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে বেশ কয়েকজন দুষ্কৃতি অযোধ্যা পাহাড়ে জড়ো হয়েছে। ঘটনার খবর পেয়েই বুধবার রাতেই বাগমুন্ডি থানার ওসি মুকুল কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল অযোধ্যা পাহাড়ের বাগান্ডি গ্রামের কাছে হানা দেয়।
সেখানেই পুলিশের নজরে আসে ময়ূর পাহাড়ের কাছে রাতের অন্ধকারে বেশ কয়েকজন জড়ো হয়ে রয়েছে। পুলিশের দাবি, সেই সময় পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতিরা। কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ।যাদের মধ্যে রয়েছে অযোধ্যা পাহাড়ের উশুলডুংরি গ্রামের শিকার চন্দ্র মুর্মু, জিলিং সেরেং গ্রামের মুটুক পাহাড়িয়া এবং অযোধ্যা পাহাড় তলী ঝালদা থানার নোয়াগঢ় গ্রামের পরেশ নন্দি ও তাপস মাঝি কে গ্রেপ্তার করে পুলিশ বাঘমুন্ডি থানার পুলিশ।তাদের কাছ থেকে একটি নম্বর প্লেট বিহীন মোটর বাইক, একটি কার্তুজ ও একনলা দেশী বন্দুক ও কিছু ধরলো অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

Post a Comment