দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; শম্ভু বারুই (২৫) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের দাবি, পাড়ার মনসা পুজো নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে শম্ভুর বচসা হয়েছিল বুধবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে তারপর থেকে আর তার কোন খোঁজ মিলল না বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল একই সঙ্গে পরিবারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় শম্ভু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।
গোটা ঘটনার পেছনে প্রেমঘটিত কারণে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন মৃতের পরিবার যদিও এর কিছুক্ষণের মধ্যেই মৃতকে সক্রিয় বিজেপি কর্মী বলে দাবি করে ময়দানে নেমে পরে স্থানীয় ভাজপা নেতৃত্ব পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর বক্তব্য তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। ভোট পরবর্তী আতঙ্কের পরিবেশ তৈরির জন্যই এই ঘটনা।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা মামুদ হোসেন বলেন, এই মৃত্যুর ঘটনা লেনদেন সংক্রান্ত কারণে ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তৃণমূল দলগত ভাবে এই ঘটনার সাথে যুক্ত নয়।বিজেপি যে কোনও ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া অভ্যাসে পরিণত করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর এই খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ পাওয়া যায়নি তদন্তকারীরা মনে করছেন ব্যক্তিগত শত্রুতার জেরে খুন তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
Post a Comment