ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক জুড়ে প্রায় ৬০ টি দাঁতাল হাতির হামলা, আতঙ্কিত এলাকার বাসিন্দারা
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচন পর্ব শান্তিতে মেটার পর ফের ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল জুড়ে হাতির হামলার ফলে বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই প্রায় ৬০ টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করেছে।মাঠে গিয়ে বিঘার পর বিঘা জমির বোরো ধান এর চাষ মাঠেই নষ্ট করে দিচ্ছে।যার ফলে ওই এলাকার ধান চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।যেভাবে দলমা থেকে আসা দাঁতাল হাতির দল সাঁকরাইল ব্লক এর বিভিন্ন গ্রামে গিয়ে ধান চাষের ক্ষতির পাশাপাশি লোকালয়ে ঢুকে ঘরবাড়ির ক্ষতি শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীরা হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করলেও হাতি গুলি ওই এলাকাতেই রয়েছে। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের ফসলের ও ঘর বাড়ির হাতির দল ক্ষতি করছে সেই সব পরিবারকে বন দফতরের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।তা সত্ত্বেও সাঁকরাইল ব্লক এর বিভিন্ন গ্রামে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।
Post a Comment