ডায়মন্ডহারবারে ১০০ শয্যা বিশিষ্ট কোভিড সেফ হোম - The News Lion

ডায়মন্ডহারবারে ১০০ শয্যা বিশিষ্ট কোভিড সেফ হোম

 


দি নিউজ লায়ন;  রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে ১০০ শয্যা বিশিষ্ট কোভিড সেফ হোম চালু করল দক্ষিণ ২৪ পরগনার  ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। শুক্রবার ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে এই সেফ হোমের উদ্বোধন করলেন জেলা শাসক অন্তরা আচার্য।মূলত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চাপ কমাতেই নতুন করে এই সেফহোম চালু করা হল বলে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে।  এই সেফ হোম ১০০ শয্যা বিশিষ্ট করা হলেও আগামী দিনে প্রয়োজনের সাপেক্ষে শয্যার সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় খোলা হবে সেভ হোম। মগরাহাট, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, সাগর, জয়নগর, ক্যানিং, রারুইপুর, ভাঙ্গড় এবং মহেশতলাতেও দ্রুত সেফ হোম চালু করতে চলছে জেলা স্বাস্থ্য দপ্তর। 


জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের কোভিড সেফ হোমটিকে মডেল হিসেবে তৈরি করতে চাইছে স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্তদের জন্য মোট ৬১টি বেড রয়েছে। করোনা আক্রান্তদের প্রথমে সেফ হোমে ভর্তি রাখা হবে। সেফ হোমে থাকাকালীন কোন আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক হলে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই সেফ হোমে ২৪ ঘন্টা চিকিৎসক মোতায়েনের  থাকবেন অভিজ্ঞ নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ব্যবস্থা রাখা হচ্ছে মোট ৮টি অ্যাম্বুলেন্সের। মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের ও ব্যবস্থা রাখা হচ্ছে।


 এই সেফ হোম থেকেই ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমার করোনা আক্রান্তদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর (০৩১৭৪ ২৫৬৪৭৫)। এই নম্বরে যোগাযোগ করে বাড়িতে বসেই চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন আক্রান্তরা। করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে শুধু স্বাস্থ্য দপ্তরই নয় পুলিশ ও প্রশাসনের তরফেও মাস্ক পরা নিয়ে কড়া ব্যবস্থা কড়া নেওয়া হচ্ছে। সচেতনা বাড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণও শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.