শিলিগুড়িতে নির্বাচনী বুথে জনতার বিক্ষোভের মুখে ভাজপার সাংসদ রাজু বিস্ট
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে নির্বাচনী বুথে জনতার বিক্ষোভের মুখে ভাজপার সাংসদ রাজু বিস্ট। নিয়ম ভেঙে এলাকার ভোটার না হওয়া সত্ত্বেও বুথে প্রবেশের চেষ্টা করায় জনগনের বাধার মুখে পড়েন ভাজপা সাংসদ। বুথের মুখে তাকে ঘিরে ধরে স্থানীয়রা। শহরে এসে বুথে ঢুকে ভোটারদের ওপর প্ররোচনার অভিযোগ তুলে সরব হন জন সাধারন। শিলিগুড়ি বিধানসভার ভোটার না হওয়া সত্ত্বেও কেন তিনি বেআইনীভাবে বিধানসভা এলাকায় ঢুকে বুথে বুথে প্রার্থীর সঙ্গে মিলে ভোটারদের প্রভাবিত করছেন, ভোটার না হওয়া সত্ত্বেও বেআইনীভাবে তিনি ভিন কেন্দ্রে ঘুরে পক্ষান্তরে প্রচারে চালাচ্ছেন।
ক্ষুদ্ধ জনতার প্রশ্ন কেন বুথে বুথে প্রবেশ করবেন তিনি? যা ঘিরেই উত্তেজনা তুঙ্গে ওঠে চম্পাসরী মার্গারেট স্কুলে। বুথের ঢোকার মুখে স্কুল সামনেই গেটে বিজেপি প্রাথী শঙ্কর ঘোষ ও রাজুবিস্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে লাগে জন সাধারণ। জনতার ঘেরাওয়ের মুখে পড়ে চূড়ান্ত অপমানিত হতে হয় রাজু বিস্টকে। পরে কেন্দ্রীয় বাহিনী সহায়তা নিয়ে এলাকা ছাড়েন সাংসদ। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে তাকে বুথের প্রবেশ দাঁড়ে উত্তেজিত জনতার মুখ থেকে বের করে নিয়ে আসে। এদিকে শনিবার সকাল থেকেই সাদা ইনোভা গাড়িতে টহল দিচ্ছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
চার পাঁচটি গাড়ি নিয়ে শহরে গোটা এলাকায় বিভিন্ন বুথ ও ওয়ার্ডে টহলদাড়ি চালাতে থাকে বিজেপি নেতৃত্বরা। যাতেও শহর জুড়ে বিরুপ প্রভাব পড়ছে। বিজেপিও নেতৃত্বরা দাপাতে থাকেন শহর।নির্বাচনী বিধি ভেঙে গাড়ি র্যালি করে মহল্লা ঘুরে এক প্রকার খোলামেলা প্রচার চালায় তারা। আর এসবটাই নির্বাচন কমিশনের চোখের সামনে তাদের আশ্রয়ে চলে পদ্ম শিবিরের অভিযান। এরপর দুপুর নাগাদ রাজু বিস্টকে সঙ্গে করে বুথে প্রবেশ করতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও রাজু বিস্ট ও শঙ্কর বাবু জানান এসব তৃনমূল করছে।

Post a Comment