করোনার জেরে ১৪ দিনের জন্য স্থল সীমান্তে যাতায়াত নিষিদ্ধ করল বাংলাদেশ। ছাড় পণ্য পরিবহনে
দি নিউজ লায়ন; করোনার জেরে ১৪ দিনের জন্য স্থল সীমান্তে যাতায়াত নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। তবে ছাড় পণ্য পরিবহনে। বুধবার এমনই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সূত্রের খবর, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন বাংলাদেশ। এই পরিস্থিতিতে যাতে করোনা সংক্রমণ বাংলাদেশে ছড়াতে না পারে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থলসীমান্ত দিয়ে দু দেশের নাগরিকদের যাতায়াতে 14 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল।
যে সমস্ত বাংলাদেশী নাগরিক ভারতে রয়েছেন তাদের করোনা পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ এলে তবেই ছাড়পত্র দেওয়া হবে। যদিও পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো রকম বিধি-নিষেধ আরোপ করা হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত গুলি দিয়ে পণ্য আমদানি রপ্তানিতে কোন রকম নিষেধাজ্ঞা জারির কথা তারা ভাবছে না তারখ। আগামী দিনে পরিস্থিতি কি দাঁড়ায় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা জারি না হওয়ায় খুশি সীমান্তের ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে তারা জানিয়েছেন, সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করলে তাতে প্রভূত ক্ষতির মুখে পড়তে হতো তাদের করোনা পরিস্থিতিতে এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হত। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে আপাতত তারা স্বস্তিতে।

Post a Comment