মাস্ক পরলে গোলাপ ,অন্যথায় গ্রেপ্তার, উলুবেড়িয়ায় পুলিশের দাওয়াই
দি নিউজ লায়ন; মাক্স পরে রাস্তায় বের হলে পাবেন গোলাপ। অন্যথায় যেতে হবে হাজতে। করোনা সংক্রমণ রোধে এবার এই দাওয়াই বেছে নিল উলুবেড়িয়া থানার পুলিশ। এলাকায় করোনা সংক্রমণ রোধ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার বিকেলে এই দাওয়াই সঙ্গে নিয়ে পথে নামলো উলুবেড়িয়া থানার পুলিশ। এদিন উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু মাক্স পরে রাস্তায় বের হওয়া মানুষের হাতে যেমন গোলাপ তুলে দিলে অন্যদিকে মাক্স না পরে রাস্তায় বের হওয়ার জন্য দুই ব্যক্তি কে গ্রেপ্তার ও করল।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারাদেশে। বাদ যায়নি এই রাজ্য। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত করোনা হানায় বিপর্যস্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া পুরসভা এলাকাতেও করোনা সংক্রমণ যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর মঙ্গলবার পর্যন্ত উলুবেড়িয়া পুরসভায় আক্রান্তের সংখ্যা ২৯০। যার মধ্যে ২৩ জন করোনাকে জয় করলেও ৮ জন প্রান হারিয়েছ। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য একশ্রেণীর মানুষের হটকারিতাকে দায়ি করেছে প্রশাসন। তাদের মতে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে নিয়মিত প্রচার চালানো হলেও এক শ্রেণীর মানুষ এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না।
এদিকে একশ্রেণীর মানুষের মাক্স না পরার প্রবণতা আটকাতে মঙ্গলবার বিকেলে পথে নামল উলুবেড়িয়া থানার পুলিশ। এদিন বিকেলে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি টিম উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে অভিযান চালায়। এদিনের এই অভিযান চলার সময় একদিকে যেমন মাক্স পরে রাস্তায় বের হওয়া মানুষদের হাতে গোলাপ তুলে দেওয়া হয় অন্যদিকে মাক্স না পরে রাস্তায় বের হওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়। উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান মানুষকে সচেতন করতে পুলিশের এই অভিযান। তিনি জানান আগামী দিনেও এই অভিযান চলবে এবং মাক্স না পরে রাস্তায় বের হওয়া মানুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment