পাহাড়ের তিনটি আসনে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের প্রার্থীদের সমর্থন করবে তৃণমূল
দি নিউজ লায়ন; পাহাড়ের তিনটি আসনে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের প্রার্থীদের সমর্থন করবে তৃণমূল। শনিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী জানান, তৃণমূলের প্রধান উদ্দেশ্য হলো পাহাড়ে বিজেপিকে আটকানো। এই লক্ষ্যে বিমল গুরুং সমর্থিত প্রার্থীদের সমর্থন করবেন তৃণমূল নেতাকর্মীরা। পাহাড়ের তিনটি আসনেই যাতে বিমল গুরুং শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন তার জন্য মোর্চার সঙ্গে যৌথভাবে ভোট প্রচার করা হবে।
একইসঙ্গে তিনি জানান পাহাড়ে যেমন তৃণমূল গুরুঙ সমর্থিত প্রার্থীদের হয়ে প্রচার করবে ঠিক তেমনই আলিপুরদুয়ার জলপাইগুড়ির মত জেলা যেখানে মোর্চার প্রভাব রয়েছে সেখানে বিমল গুরুং তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করছেন এবং আগামীদিনেও করবেন। মোর্চা এবং তৃণমূল দুই দলের লক্ষ্য হল বিজেপিকে আটকানো।
তৃণমূলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং শিবির রোসন গিরি এ প্রসঙ্গে জানান, ভাজপাকে আটকাতে তৃণমূল যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি। পাহাড়ে তিনটি আসনেই আমরা বিপুল ভোটে জিতব। মোর্চার বিনয় তামাং শিবির প্রকাশ্যে তৃণমূলের বিমল গুরুং শিবিরকে সমর্থনের বিষয়ে কোনো মন্তব্য না করলেও অনিত থাপা এ প্রসঙ্গে জানান, তৃণমূল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে তাকে আটকাতে তৃণমূলের সমর্থন পেলে সহজ হত।

Post a Comment