মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪ আহত ৮
দি নিউজ লায়ন; শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ জনের।আহত আরোও ৮ জন। তাদের অবস্থা ও খুবই সংকট জনক।ওই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁশগেড়িয়া এলাকায়। ঘটনায় জানা গেছে শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কেশররেখা এলাকা থেকে ১২ জন একটি পিকআপ ভ্যান ভাড়া করে একটি বিয়ের পাকা কথা বলার জন্য নারায়ণগড়ের বাঁশগেড়িয়া দিয়ে সবং থানার চাঁদকুড়ি এলাকায় যাওয়ার সময় রাস্তা খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে যাওয়া ঐ পিকভ্যনটি নারায়ণগড় থানার বাঁশ গেড়িয়া এলাকায় রাস্তার পাশে থাকা একটি বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়,যারফলে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।
আহত বাকি ৮ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।তাদের অবস্থা ও সংকট জনক। এই ঘটনার ফলে বেশ কয়েক ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, অন্যদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁশগেড়িয়া এলাকায়। নারায়ণগড় থানার পুলিশ সূত্রে পিকআপ ভ্যান দুর্ঘটনায় মৃত দের নাম জানা যায়।মৃত চারজন হলেন কন্দা মুর্মু,তার বয়স ৩৮,বিশ্বনাথ টুডু,তার বয়স৩৪,দেবেন্দ্র নাথ টুডু,তার বয়স ৫১ ও বাতারাম টুডু,তার বয়স ৫০ বছর । পুলিশ ওই চার জনের মৃত দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।ওই ঘটনার ফলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কেশবরেখা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।
Post a Comment