নয়াগ্রামে তৃণমূলের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা প্রচার
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।তাই মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কলমা পুকুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদির সৈনিক গেঞ্জি পরে এবং মাথায় দিদির দুত টুপি পরে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক রা রাস্তায় দাঁড়িয়ে এবং বিভিন্ন এলাকায় গিয়ে করোনা নিয়ে মানুষকে সচেতন করছেন। সেই সঙ্গে যাদের মুখে মাস্ক পরা নেই তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এছাড়াও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয়।
দিদির সৈনিক এর অন্যতম তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নয়াগ্রাম থানা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে মঙ্গলবার থেকে করোনা নিয়ে মানুষকে সচেতনতা করার কর্মসূচি শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন করোনা নিয়ে আতঙ্ক নয়, করোনা নিয়ে মানুষকে সচেতন হতে হবে।
প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। তাই যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক তুলে দেওয়ার ব্যবস্থা করেছি ও তাদের হাতেই হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান। তিনি বলেন করোনা নিয়ে ভয় পাবেন না, করোনা নিয়ে আতঙ্কিত হবেন না ,করোনা কে জয় করার জন্য সকলকে সচেতন হতে হবে।

Post a Comment