পূর্ণিমার কোটালে বিপত্তি, ঠাকুরানের জলে ভাসল মৈপীঠ - The News Lion

পূর্ণিমার কোটালে বিপত্তি, ঠাকুরানের জলে ভাসল মৈপীঠ

 


 দি নিউজ লায়ন;  পূর্ণিমার কোটালে বিপত্তি। জোয়ারের জল বেড়ে গিয়ে ঠাকুরান নদী সংলগ্ন বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকল বাসিন্দাদের ঘরে। ভাসিয়ে দিল খড়ের গাদা থেকে শুরু করে আসবাবপত্র। এর জেরে এলাকায় আতঙ্ক ছড়াল। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০-৩০ টার পরে মৈপীঠ কোস্টাল থানার মৈপীঠ বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের কিশোরিমোহনপুর ও বৈকুণ্ঠপুর মৌজায় নন্দিঘাট খেয়া এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান পঞ্চায়েতের প্রধান নমিতা জানা সহ অন্যরা।  


দক্ষিন ২৪ পরগনা জেলা শাসকের নির্দেশে দ্রুততার সঙ্গে মেরামতের কাজ করা হচ্ছে দুপুর থেকেই। কুলতলি বিডিও বলেন, নদীর পিছনেই ফিসারির বাঁধ প্রায় ১০ ফুটের মত ভেঙে যায় জোয়ারের জলের চাপে। বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের অন্যত্র পাঠানোর ব্যবস্থার পাশাপাশি ১০০ দিনের কাজ থেকে গ্রামের বাসিন্দারা বাঁধ মেরামতের কাজ করছেন। এদিকে,পঞ্চায়েত প্রধান নমিতা জানা বলেন, দুটি গ্রামের প্রায় ৩০-৩৫টি ঘরে জল ঢুকেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.