এপ্রিলে দ্বিতীয় বার। পাহাড়ের চিড়িয়াখানায় ফের জন্ম স্নো লেপার্ডের - The News Lion

এপ্রিলে দ্বিতীয় বার। পাহাড়ের চিড়িয়াখানায় ফের জন্ম স্নো লেপার্ডের

 


 দি নিউজ লায়ন;  10 এপ্রিলের পর 26 এপ্রিল। চলতি মাসে দ্বিতীয়বার পাহাড়ের চিড়িয়াখানায় জন্ম হলো স্নো লেপার্ড শাবকের। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের অধিকর্তা ধর্মাদেও রাই বুধবার জানিয়েছেন, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ একটি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়। মা এবং শাবক দু'জনকেই চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। দুজনেই আপাতত ভালো আছে। নতুন অতিথির আগমনের সঙ্গে সঙ্গে বাড়ল স্নো লেপার্ডের সংখ্যা। মোট সংখ্যা বেড়ে হল 13। 


তবে এখনই দর্শকদের সামনে আনা হবে না স্নো লেপার্ড সবগুলিকে অন্তত তিনমাস পর নতুন অতিথিদের দেখার সুযোগ পাবেন চিড়িয়াখানায় আগত দর্শনার্থীরা। এপ্রিল মাসের 10 তারিখ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক‍্যাল পার্কে শাবকের জন্ম দেয় তুষার চিতা জিমা এবং নামখা। এর 15 দিনের মধ্যে ফের স্নো লেপার্ড শাবকের জন্ম হল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


 যেভাবে গত কয়েক বছর ধরে পাহাড়ে স্নো লেপার্ড এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা কয়েক দশক আগে স্নো লেপার্ড এর সংখ্যা বাড়ানোর যে অভিযান শুরু হয়েছিল এত বছর পর একটু একটু করে তার ফল পাওয়া যাচ্ছে বলে মনে করছেন তারা আগামী দিনে পরিকল্পনা রয়েছে এই স্নো লেপার্ড কিছু সংখ্যায় পাহাড়ের বিভিন্ন বনাঞ্চলে ছাড়ার। তবে আপাতত তুষার চিতা বা স্নো লেপার্ড এর সংখ্যা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.