মধ্যাহ্নভোজন করবেন শাহ, সাজো সাজো রব হাওড়ার সানাবাড়িতে - The News Lion

মধ্যাহ্নভোজন করবেন শাহ, সাজো সাজো রব হাওড়ার সানাবাড়িতে

 


দি নিউজ লায়ন;  হাওড়ার চামরাইলে একটি বাড়িতেই আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। প্রস্তুতি এখন তুঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চামরাইলের মন্ডলপাড়ায় শিশির সানার বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। এর জেরে বুধবার সকাল থেকেই সাজো সাজো রব হাওড়ার সানা পরিবারে। সকাল থেকেই চলছে রান্না। মঙ্গলবারই পার্টির কর্মীরা বাজার করে দিয়ে গেছেন। মেনুতে থাকছে ভাত, রুটি, সবজি ডাল, লাল শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, পটল পোস্ত, এঁচোড়, চাটনি, পাঁপড়, দই, মিস্টি। 


পাতে থাকছে সবই নিরামিষ পদ। সানা বাড়ির বারান্দায় বসেই মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে নতুন চৌকি। মোট ৭ জনের খাবার ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তাই খুশির আনন্দ সানা পরিবারে। পরিবারের সকলের আগেই কোভিড টেস্ট হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হয়েছে। সমস্ত খাবার তাঁর নিরাপত্তারক্ষী আগে পরীক্ষা করে দেখবেন। তারপরই সেই খাবার পরিবেশন করা হবে অমিতজিকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.