পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সদ্য বিবাহিত এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ - The News Lion

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সদ্য বিবাহিত এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ

 


দি নিউজ লায়ন;   পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সদ্য বিবাহিত এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাচোল থানা শেরবাবর গ্রামে। এই ঘটনার পর তদন্তে আসে চাচল থানার পুলিশ। মৃত ওই গৃহবধূর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।  মৃতের পরিবার অভিযুক্ত স্বামী রেজ্জাক আলী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে চাচোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ওই গৃহবধূর  নাম মোশরেফা খাতুন(১৯)। তার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, জামাইয়ের পরকিয়ার প্রতিবাদ করায় মেয়েকে দীর্ঘদিন ধরেই নির্যাতন ও মারধর করতো অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। এনিয়ে বেশ কয়েকবার সালিশি করে সমস্যার সমাধান হয় নি।

চাচোল থানা পুলিশ জানিয়েছে,  অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে । তবে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.