মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা - The News Lion

মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা

 


দি নিউজ লায়ন;   ঘর থেকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলো পুলিশ। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টা চালানো হয় ।


 সংকটজনক অবস্থায় ওই গৃহবধূ চিকিৎসাধীন মেডিকেল কলেজে। এই ঘটনায় আক্রান্ত গৃহবধূর সমীর মন্ডল কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই গৃহবধূর জ্ঞান না ফেরা পর্যন্ত পুরো ঘটনাটি এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম কাজলী মণ্ডল (২৩)।  তার পরিবারে রয়েছে স্বামী সমীর মণ্ডল দুই ছেলে ও এক মেয়ে। 


পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্বামী সমীর মন্ডল একটি বিশেষ কাজে মালদা এসেছিলেন। রাত বারোটা নাগাদ বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। এবং তার ঘরের সমস্ত আসবাবপত্র ছিটিয়ে পড়ে রয়েছে। এই ঘটনার সময় ওই গৃহবধূ ছেলেমেয়েরাও তার দাদুর বাড়িতে গিয়েছিলো। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন স্বামী সমীর। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ওই গৃহবধূ।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.