কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত এক ব্যবসায়ী - The News Lion

কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত এক ব্যবসায়ী

 


দি নিউজ লায়ন;   কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। মাথায় বন্দুক ঠেকিয়ে মারধোর করে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা, মোবাইল , আংটি সোনার চেধ এবং মোটর বাইক লুঠ করে সশস্ত্র দুষ্কৃতীদের দল। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে এই ঘটনার পর রাতেই গুরুতর জখম ওই ব্যবসায়ী মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি হন।  এরপর সোমবার দুপুরে আক্রান্ত ওই চিকিৎসক সুস্থ হয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । 


এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ব্যবসায়ীর নাম আবু তাহের শেখ (৫০)। তার বাড়ি মোথাবাড়ি থানার রায়পুর এলাকায় । পেশায় বালি , পাথর ব্যবসায়ী আবু তাহের শেখ রবিবার গভীর রাতে কাজ সেরে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাধাপুকুর এলাকায় একদল দুষ্কৃতী তার রাস্তা আটকায়। এরপর ওই ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১২ হাজার টাকাসহ মোবাইল , মোটরবাইক, সোনার আংটি, চেন লুঠ করে দুষ্কৃতীরা। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন,  ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.