মোবাইল গেমে মত্ত, দুইবন্ধুর প্রাণ গেলো ট্রেনের ধাক্কায় - The News Lion

মোবাইল গেমে মত্ত, দুইবন্ধুর প্রাণ গেলো ট্রেনের ধাক্কায়

 


দি নিউজ লায়ন;  রেললাইনে বসে কানে হেডফোন দেওয়া অবস্থায় মোবাইল গেমে মত্ত ছিল দুই যুবক। মালগাড়ির ইঞ্জিন হর্ন দিলেও রেললাইন থেকে সরেননি তারা। শেষমেষ ওই মাল গাড়ির ইঞ্জিনিয়ার ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়া ধানতলা থানার পাঁচবেড়িয়া হল্ট স্টেশন সংলগ্ন রাজাপুর এলাকায়। মৃতদের নাম আরিফুল ধাবক (২৫) ও বাপ্পারাজ শেখ। তাদের দুজনের বাড়ি রঘুনাথপুর হিজুলী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচবেড়িয়া রাজাপুর এলাকায়।




জানা গিয়েছে গতকাল রাতে তারা পাঁচবেড়িয়া রেলস্টেশন থেকে বেশ কিছুটা দূরে ডাউন লাইনের ওপর বসে মোবাইল গেমে খেলতে ব্যস্ত ছিলেন। সেই সময় রানাঘাট গামী একটি মালগাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। পরে রেল পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কানে হেডফোন থাকার কারণেই ট্রেন আসার বিষয়টি তাদের নজরে আসেনি বলে দাবি করছেন স্থানীয়রা।


আরও জানা গিয়েছে আরিফুল প্রায় আট মাস আগে ব্যাঙ্গালোরে পাইপ লাইনের কাজে গিয়েছিল। দুর্ঘটনার 3 দিন আগে সে বাড়িতে ফিরে। বাবা মা ও দুই ভাইয়ের পরিবারের বড় ছেলে ছিল আরিফুল।

কোন দিকে বাপ্পা রাজ এলাকায় দিনমজুরের কাজ করতো। তার মা 12 বছর আগে মারা গিয়েছে। বাবা সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক নেই। ছোট থেকেই মামার বাড়ীতে মানুষ হয়েছি সে। তরতাজা দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.