মাছ ভাগ করাকে কেন্দ্র করে বিবাদের জেরে মারধর, গ্রেপ্তার ১ - The News Lion

মাছ ভাগ করাকে কেন্দ্র করে বিবাদের জেরে মারধর, গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;  মাছ ভাগ করাকে কেন্দ্র করে বিবাদের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতের নাম বিদ্যুৎ মণ্ডল ওরফে মাঝি। আউশগ্রাম থানার দিয়াশা গ্রামে তার বাড়ি।


 ঘটনার বিষয়ে অভিযোগ জমা পড়ার পর পুলিস তাকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু, অভিযুক্ত নোটিশ নিতে অস্বীকার করে। উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য সে চাপ দেয় বলে পুলিসের দাবি। এরপরই মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।


পুলিস জানিয়েছে, মাছ ভাগ করাকে কেন্দ্র করে দিয়াশা গ্রামেরই সৌমেন মণ্ডলের সঙ্গে দিনকয়েক আগে বিদ্যুতের বিরোধ হয়। ঘটনার দিনই বিকালে বাঁশ, রড প্রভৃতি নিয়ে সৌমেনকে বিদ্যুৎ মারধর করে বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হন সৌমেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.