মেদিনীপুর মেডিক্যাল কলেজে বসছে অক্সিজেন প্ল্যান্ট

দি নিউজ লায়ন; অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট। এই প্ল্যান্ট কোথায় বসবে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন বিল্ডিং এর পাশে একটি ফাঁকা স্থান চিহ্নিত করেছেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানান , এটা অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট। দৈনিক ৫ হাজার লিটার তরল অক্সিজেন তৈরি হবে।
তা পাইপ লাইনের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হবে। খুব শ্রীঘই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শুরু হবে। এর ফলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সুবিধা হবে।তাই যে সব রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন প্রয়োজন হবে তাদের কাছে দ্রুত অক্সিজেন পাঠানো হবে ।যার ফলে ওই হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে জেলার স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়।
Post a Comment