করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের থাবা থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে অভিযানে খড়গপুর টাউন থানার পুলিশ
দি নিউজ লায়ন; করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের থাবা থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য প্রশাসন থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই ময়দানে নেমে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার সমাজসেবী মানুষেরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের বি.এন.আর ময়দানের বাজারে অভিযানে নামল খড়্গপুর টাউন থানার পুলিশ।এইদিন মাস্ক বিহীন মানুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ।
কখনও ঘাড় ধাক্কা তো, কখনো কান ধরে উঠবোস করানো হল মাস্ক বিহীন ব্যক্তিদের। খড়্গপুর টাউন থানার পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগে অনেকের মধ্যে সচেতনতা গড়ে উঠবে বলে মনে করছে বিশিষ্টজনেরা। খড়গপুর শহরে করোনা নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।এরপর মাস্ক ব্যবহার না করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে ও সরাসরি জানিয়ে দিয়েছে।সেই সঙ্গে মাস্ক ব্যবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য পুলিশের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে।
Post a Comment