প্লাটফর্মেই সন্তানের জন্ম দিলেন মূর্শিদাবাদ জেলার এক গৃহবধূ - The News Lion

প্লাটফর্মেই সন্তানের জন্ম দিলেন মূর্শিদাবাদ জেলার এক গৃহবধূ

 


দি নিউজ লায়ন; প্লাটফর্মেই সন্তানের জন্ম দিলেন মূর্শিদাবাদ জেলার এক গৃহবধূ। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। জানা যায়, কাটোয়ার রেল পুলিশের সহযোগিতায় এরপর ওই বধু ও তাঁর সদ্যোজাত সন্তানকে নিয়ে তরিঘরি হাসপাতলে পাঠানোর ব্যাবস্থা করে কাটোয়া জিআরপি। এদিকে হাসপাতলে পৌঁছনোর কিছুক্ষনের মধ্যেই ফের এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বিবি নামে ওই গৃহবধূ। জানা গেছে, মুর্শিদাবাদ জেলা শক্তিপুর থানার মিঞাগ্রামে শ্বশুরবাড়ি আরজিনা বিবির। তাঁর স্বামী সিরাজ শেখ জনমজুরির কাজ করেন।তাঁদের একটি তিনবছরের পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আরজিনা। মঙ্গলবার সকালে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতাল ভর্তি করার জন্য আজিমগঞ্জ-কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেনে চড়ে কাটোয়ায় আসছিলেন বধুর স্বামী সিরাজ শেখ ও বৌদি রুখসনা বিবি।


 ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে ছিলেন আরজিনা ও তাঁর বৌদি। পাশের কামরাতেই ছিলেন সিরাজ। কাটোয়া স্টেশনে আসতেই বধুর প্রবল প্রসব বেদনা ওঠে। ফলে বাধ্য হয়ে জিআরপির সাহায্যের জন্য ছোটেন বধুর স্বামী। সেই সময় কাটোয়া রেলস্টেশনে ডিউটি করছিলেন কয়েকজন জিআরপি কর্মী। জি আর পি সঙ্গে সঙ্গে এক মহিলা কনস্টেবল ডেকে নিয়ে ওই কম্পার্টমেন্টে যান। তাঁরা আরজিনা বিবিকে নামিয়ে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু প্রসব বেদনায় কাতর ওই বধুর অবস্থা বিবেচনা করে প্লাটফর্মের একটি জায়গায় কাপড় আড়াল করে প্রসবের ব্যবস্থা করা হয়। প্ল্যাটফর্মে একটি কন্যাসন্তানের জন্ম দেন আরজিনা।


এরপর প্রাথমিক চিকিৎসার পর বধু ও তাঁর সদ্যজাত সন্তানকে একটি গাড়িতে চাপিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আনার ব্যাবস্থা করে কাটোয়া জিআরপি। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করার পরেই ফের একটি পুত্রসন্তানের জন্ম দেন ওই বধূ। বর্তমানে বধু ও তাঁর দুই সদ্যজাত সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কাটোয়া হাসপাতালের চিকিৎসক। রেল পুলিশের ভূমিকায় খুশি বধুর পরিবারের লোকজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.