মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কমিশন এবং বিজেপি, অভিষেক - The News Lion

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কমিশন এবং বিজেপি, অভিষেক

 


দি নিউজ লায়নঃ    করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে এবার বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বনগাঁয় নির্বাচনী জনসভা থেকে তিনি বললেন, 'দিল্লি থেকে বহিরাগত নেতারা রাজ্যে আসছেন। তাঁরা এখানে করোনা ছড়াচ্ছেন।' আগামী 22 এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। ওই দিন উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুরের 43টি কেন্দ্র ভোট গ্রহণ। তার মধ্যে বনগাঁ- সহ উত্তর 24 পরগনার 17টি কেন্দ্র রয়েছে। ভোট প্রচারে এদিন অভিষেক বনগাঁর খেলাঘর মাঠে নির্বাচনী জনসভা করেন। 


সেই সভা থেকেই তিনি করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে সরাসরি নিশানা করেন দিল্লির বিজেপি নেতাদের। এদিন তিনি বলেন,'দিল্লি থেকে বহিরাগত নেতারা রাজ্যে আসছেন। তাঁরাই রাজ্যে করোনা ছড়াচ্ছেন। ওদের কাছে মানুষের জীবনের কোনও দাম নেই। করোনার বিপদ থেকে রেহাই পাওয়ার জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিলাম, শেষ তিন দফার ভোট একদিনে করা হোক। কিন্তু বিজেপি সেটা চাইনি। বিজেপির নেতারা চাইছেন, তাঁরা দিল্লি থেকে রাজ্যে আসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করবেন। যেন তেন প্রকারেণ তাঁরা বাংলা দখল করবেন। তাঁদের বড় বড় জনসভা হবে। তাতে যে করোনার সংক্রমণ বাড়তে পারে। সে ব্যাপারে বিজেপি নেতাদের কোনও মাথাব্যথা নেই।' ডায়মন্ড হারবারের সাংসদ বলেন,'আমরা কমিশনকে বলেছিলাম, তিন দফার ভোট একদিনে হোক। প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক।


 আমাদের তাতে কোনও আপত্তি নেই। কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। কমিশন আমাদের কথা মানেনি। কমিশন বিজেপির কোথায় চলে। শীতলকুচিতে পাঁচজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে বুকে গুলি করে মেরেছে। বাংলার মানুষ তার জবাব দেবে। বাংলার মানুষ ভোট দেবেন কন্যাশ্রীর কথা ভেবে। বাংলার মানুষ ভোট দেবেন স্বাস্থ্যসাথীর কথা ভেবে। বাংলার মানুষ ভোট দেবেন খাদ্যসাথীর কথা ভেবে।' অভিষেকের আরও সংযোজন, 'করোনা নিয়ে আমরা চিন্তিত। অথচ দেখুন জনসভায় ভিড় দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, তাঁর নাকি খুব ভালো লাগছে। বাংলার মানুষ এই প্রধানমন্ত্রীকে চাইবেন? কখনই না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আশীর্বাদ করবেন।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.