কত ভ্যাকসিন রয়েছে,কতজনকে ডোজ দেওয়া হবে, প্রতিদিনের সেই হিসেব জেলা স্বাস্থ্য দপ্তরকে টীকাকরন কেন্দ্রের বাইরে ঝুলিয়ে রাখার পরামর্শ মন্ত্রীর। - The News Lion

কত ভ্যাকসিন রয়েছে,কতজনকে ডোজ দেওয়া হবে, প্রতিদিনের সেই হিসেব জেলা স্বাস্থ্য দপ্তরকে টীকাকরন কেন্দ্রের বাইরে ঝুলিয়ে রাখার পরামর্শ মন্ত্রীর।

 


দি নিউজ লায়ন; কত ভ্যাকসিন রয়েছে,কতজনকে ডোজ দেওয়া হবে, প্রতিদিনের সেই হিসেব জেলা স্বাস্থ্য দপ্তরকে টীকাকরন কেন্দ্রের বাইরে ঝুলিয়ে রাখার পরামর্শ মন্ত্রীর। শিলিগুড়ি সরকারি বেসরকারি টিকাকরন কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিয়ে বেশ কিছু জায়গায় বিভ্রান্তির তৈরি হচ্ছে। মঙ্গলবারও শিলিগুড়ি মাতৃসদনে টিকা প্রদান শেষ হয়ে যাওয়ার পর লাইনে দাঁড়ানো বেশ কিছু বয়স্কদের ফিরে যেতে হয়। যা ঘিরে সাময়িক ক্ষোভের সৃষ্টি হয় টিকা নিতে আসা মানুষের মধ্যে। আর এরপরই এদিন সাধারনের হেনস্তা রুখতে জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বৈঠকে ডাকলেন বিদায়ী মন্ত্রী গৌতম দেব। বৈঠকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য এর কাছে তিনি জানতে চান কেন এই সমস্যা তৈরি হচ্ছে।


 প্রাক্তন মন্ত্রী বলেন প্রতি কেন্দ্রে টিকাকরনের আগেই কত ডোজ রয়েছে কতজনকে দেওয়া সম্ভব হবে তা ঠিক করে নিন। শুরুতেই সে হিসেব নিত্যদিন প্রতি টিকাকরন কেন্দ্রের বাইরে বিজ্ঞপ্তি আকারে বোর্ড ঝুলিতে দিন। তাহলেই মানুষ লাইনে দাঁড়াবার আগেই বুঝতে পারবেন তারপক্ষে সেদিন ডোজ নেওয়া সম্ভব হবে কিনা। এতে মানুষগুলোকে রোদে দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হয়না। পরে এই বিষয়ে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান টীকাকরন কেন্দ্রে নোটিস টাঙিয়ে দেওয়া হবে। সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। 


প্রতি টীকাকরন কেন্দ্রে  টীকাকরন শুরুর আগেই নোটিস ঝুলিয়ে দেওয়া হবে কতজন টিকা পাবেন।  প্রতিদিন প্রত্যেকটি টীকাকরন কেন্দ্রে এভাবেই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে গৌতম দেব জানান অগ্রিম বুকিং প্রক্রিয়া সঠিক ভাবে কার্যকর না হওয়ায় এই সমস্যা হচ্ছে। তবে প্রতি টীকাকরন কেন্দ্রে যদি নোটিস বোর্ড আকারে লিখে দেওয়া হয় যে কত ডোজ রয়েছে এবং কতজনকে তা প্রদান করা হবে তাহলে সাধারণ মানুষকে হেনস্থা হতে হবে না। তারা বুঝতে পারবেন তারা ভ্যাকসিন পাবেন কিনা। পাশাপাশি তিনি বলেন পুলিশ কমিশনারের সাথে কথা বলে টীকাকরন কেন্দ্রে আরও কিছু পুলিশ স্বেচ্ছাসেবকের ভূমিকায় মোতায়েনের বিষয়টিও জানাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.