তৃণমূলের মহামিছিলে হাঁটার সময় অসুস্থ হয়ে পড়লেন অর্পিতা ঘোষ - The News Lion

তৃণমূলের মহামিছিলে হাঁটার সময় অসুস্থ হয়ে পড়লেন অর্পিতা ঘোষ

 


দি নিউজ লায়ন;  তৃণমূলের মহামিছিলে হাঁটার সময় অসুস্থ হয়ে পড়লেন রাজ্যসভার সংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। শুক্রবার বিকেলে বালুরঘাট দিশারি মাঠ থেকে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্তের সমর্থনে মিছিল করা হয়। সেই মহামিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শেখর দাশগুপ্ত সহ তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। এদিন গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে মিছিলটি। এদিকে মিছিলে প্রথম থেকেই অর্পিতাদেবী। মিছিলটি বালুরঘাট থানা মোড়ের আসতেই অসুস্থ হয়ে পড়েন অর্পিতা ঘোষ। বিষয়টি অন্য কর্মীদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট থানা মোড়ের সামনে পৌরসভার বিশ্রামাগারে বসানো হয় এবং সেবাশুশ্রূষা করা হয়। তিনি একটু সুস্থ হওয়ার গাড়ি করে অন্যত্র চলে যান। 


প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে মহামিছিল হল বালুরঘাটে। বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে নির্বাচনী প্রচার হল। বালুরঘাট দিশারী মাঠ থেকে মিছিল শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। এদিন মিছিলের প্রথম সারিতে প্রার্থী শেখর দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ, তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।


তবে তিনি জানান এখন বিশ্রাম নেওয়ার কোন সময় নেই। আগে ভোট তারপর শরীর। আর দশ দিন ভোট পার হয়ে গেলে বিশ্রাম নেওয়ার সময় পাবেন। সারাদিন খাটাখাটনির করছেন এবং চাপের জন্য প্রেসার লো হয়ে গেছে যার ফলে শরীর খারাপ লাগছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.