মৃত ময়ূর উদ্ধার - The News Lion

মৃত ময়ূর উদ্ধার

 


দি নিউজ লায়ন;  -মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের  ঘোকসাডাঙ্গ সংলগ্ন এলাকায় মৃত অবস্থায় একটি ময়ূর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা মৃত অবস্থায় ময়ূর টিকে দেখতে পেয়ে খবর দেয় বনদপ্তরে।ঘটনার  খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত ময়ূরটি উদ্ধার করে নিয়ে যায়।বন দপ্তর সূত্রে জানা যায়  ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হলো ।


স্থানীয় বাসিন্দা টুকু মিয়া সহ স্থানীয়রা জানান হটাৎ করে একটি ময়ূর উড়ে আসে এলাকায়, হঠাৎ   কি কারণে এভাবে পড়ে মারা গেল।তা বুঝে উঠতে পারছিনা।খবর দেওয়া হয়েছে বন দপ্তরে।খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে ময়ূরের মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।এব্যাপারে মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল জানান কি কারনে ময়ূরের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.