আমরা আবার ক্ষমতায় এলে মহিলাদের জন্য হাতখরচের ব্যবস্থা করবো, মমতা
দি নিউজ লায়ন; ১। দিল্লি থেকে বহিরাগতরা এসে রাজ্যে করোনা ছড়াচ্ছে। রাজ্যে করোনা বৃদ্ধির জন্য দায়ী নরেন্দ্র মোদী তুমি জবাব দাও।
২। ২৫০ মাদ্রাসাকে সরকারি সহযোগিতা দেওয়া হবে । বছরে ৫ লক্ষ কর্মসংস্থান হবে। দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য জোড়া ফুলে ভোটটা দিতে হবে। বিজেপি আসলে মানুষকে তাড়িয়ে দেবে। তাই শুধু ভোটটা তৃণমূলকে দিন।
৩। আমরা আবার ক্ষমতায় এলে মহিলাদের জন্য হাতখরচের ব্যবস্থা করবো। সাধারণ মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা করে আর এসসি/এসটি মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় কিন্তু অর্থাভাবে যেতে পারে না, যাদের বাবা, মায়েরা এডুকেশন লোন নিতে পারেন না, তেমন পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। ৪% সুদের হারে এই টাকার জামিনদার থাকবে রাজ্য সরকার।
৪। শনিবার চিকিৎসকদের অনুরোধ করেছিলাম, এবার প্লাস্টারটা কেটে দিন। একটু কষ্ট হবে কিন্তু তাও চালিয়ে নেবে। কিন্তু চিকিৎসকরা রাজি হননি। আরও ৭ দিন রাখতে বললেন।
৫। এনআরসি থেকে করোনার টিকা, নোটবন্দি, লকডাউন সব কিছু নিয়েই মোদি ‘মিথ্যা’ বলছেন।উনি
‘মিথ্যাবাদী প্রধানমন্ত্রী’। সবাই ওকে এই নামেই ডাকছে।
৬। খেলা হবে। উন্নয়নের খেলা হবে। ভয় না পেয়ে ভোট দিন তৃণমূলকে ভোট দিন রাজ্যের উন্নয়নের স্বার্থে ভর্তির বিজেপিকে একটা ভোট দেবেন না ওরা রাজ্যে অশান্তি চায় বিজেপি হেরে গিয়েছে যা ভোট হয়েছে বিজেপি হেরে গেছে মিথ্যে কথা বলছে ওরা।

Post a Comment