আরও এক ইতিহাসের পথে পা বাড়ল নাসা - The News Lion

আরও এক ইতিহাসের পথে পা বাড়ল নাসা

 


দি নিউজ লায়ন;  আরও এক ইতিহাসের পথে পা বাড়ল নাসা। মঙ্গলের বুকে এবার উড়ল নাসার হেলিপক্টার ইনজেনুইটি। প্রথম উদ্যোগেই যে সাফল্য পেল ইনজেনুইটি, তা নয়। বহুবার পিছিয়ে পড়েও এই হেলিকপ্টার নিয়ে উদ্যোগ নিতে ছাড়েননি সেখানের বিজ্ঞানীরা। অবশেষে পূর্ব পরিকল্পিত সময়েই মঙ্গলের আকাশে সফলভাবে উড়ল নাসার কপ্টার। কপ্টার উড়ানের ভিডিও ধরা পড়েছে মঙ্গলযান পারসিভেরান্সের ক্যামেরায়। জানা গিয়েছে মঙ্গলের মাটি থেকে প্রায় ১০ ফুট উপরে উড়তে দেখা যায় এই কপ্টারকে। মঙ্গলের মাটি ছেড়ে ইনজেনুইটি উপরে উড়তেই সাফল্যের এক নতুন শিখর ছুঁয়ে ফেলে নাসা। আর উপর থেকে ধীরে ধীরে ইনজেনিউটির নেমে আসাও সাফল্যের সঙ্গে পার করে এই মঙ্গল-কপ্টার!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.