মিটিং সেরে বাড়ি ফেরার পথে সংবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ
দি নিউজ লায়ন; মিটিং সেরে বাড়ি ফেরার পথে সংবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার আইএসএফের।এলাকায় চাঞ্চল্য।মোতায়েন পুলিশ। ঘটনাটি ভাঙড়ের কাশিপুর থানা এলাকার ভুমরু গ্রামের। গ্রামের এক প্রান্তে শুক্রবার রাতে নির্বাচনী সভা ছিলো আইএসএফের,অভিযোগ সেই মিটিং থেকে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফের কর্মীরা।
এমনকি পার্টি অফিসে বসে থাকা তৃণমূলের কর্মীদের ব্যাপক মারধর করে। অভিযোগ অস্বীকার করে আইএসএফ তথা সিপিআইএম নেতা রশিদ গাজীর। তার দাবী, নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙে আমাদের উপর দোষারোপ করা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিম। অপরাধীদের যতক্ষণ না ধরা হবে ততক্ষণ তিনি এলাকা থেকে উঠবে না বলে দৃঢ় সংকল্প করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। মোতায়েন আছে কাশিপুর থানার পুলিশ।

Post a Comment