ভোটের প্রাক্কালে বারাসতে রাজনৈতিক হিংসার ঘটনায় গ্রেপ্তার ৪ - The News Lion

ভোটের প্রাক্কালে বারাসতে রাজনৈতিক হিংসার ঘটনায় গ্রেপ্তার ৪

 


দি নিউজ লায়ন;  ভোটের প্রাক্কালে বারাসতে রাজনৈতিক হিংসার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ।ধৃতরা সকলেই বিজেপি কর্মী  বলেই জানা গেছে।পুলিশ সুত্রে জানা গেছে ধৃতরা হল মনোজ সাহা,কল্যান দাস,কার্তিক মুখোপাধ্যায় এবং দেবাশীষ মন্ডল।     গ্রেপ্তারি নিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব সহ বারাসতের বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায়।তৃণমূলের দাবি পুলিশ তদন্ত করেই প্রয়োজনীয়  পদক্ষেপ নিয়েছে।  


বারাসতে তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল।তৃণমূলের অভিযোগ তাদের লেখা দেওয়ালের উপর বিজেপির কর্মীরা ব্যানার লাগাচ্ছিল।এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। যুযুধান দুই পক্ষের কর্মীদের এই রাজনৈতিক  সংঘর্ষের জেরে দুপক্ষেরই ১৬ জন কমবেশি আহত হয়েছেন।হামলায় গুরুতএ ভাবে জখম হয়েছেন বারাসতের বিদায়ী কাউন্সিলার অরুন ভৌমিক।তার মাথা ফেটেছে। চোট পেয়েছেন পায়েও। বিজেপির কয়েক জনও চিকিৎসাধিন।এই নিয়ে দুপক্ষই একে অপরব্র বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।


বারাসত থানার পুলিশ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে।ধৃতরা সকলেই বিজেপি কর্মী  বলেই জানা গেছে।রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ,এই অভিযোগ তুলে সরব হয়েছেন বারাসতের বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায়।বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।এই বিষয়ে বারাসতের বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায় বলেন ঘটনার জেরে তৃণমূলের হাতে মার খেল বিজেপি কর্মীরা।আমাদের চারজন আহত।দুপক্ষই থানায় অভিযোগ জানিয়েছে।  অথচ পুলিশ শাসকদলের কাউকে গ্রেপ্তার না করে আমাদের দলের চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ এখনও তৃণমূলের তাবেদারি করে যাচ্ছে।

বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন বিজেপি কর্মীরাই চারদিক থেকে ঘিরে ধরে পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সহ তৃণমূল কর্মীদের মারধর করেছে।পুলিশ তদন্ত করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.