বান্ধবী সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায়ের ভোট প্রচারে এলেন নুসরত জাহান - The News Lion

বান্ধবী সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায়ের ভোট প্রচারে এলেন নুসরত জাহান

 


দি নিউজ লায়ন;   বান্ধবী সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায়ের ভোট প্রচারে এলেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। শনিবার বিকালে বারুইপুরের পদ্মপুকুর থেকে রাসমাঠ পর্যন্ত হুডখোলা জিপে রোড শোতে অংশ নেন তাঁরা, ছিলেন প্রার্থী বিমান বন্দোপাধ্যায়। এই প্রচারে এসে আপ্লুত সাংসদ নুসরত জাহান বলে ওঠেন,আবার বাংলা নিজের মেয়েকেই চায়, তার প্রমাণ মিলেছে আজ। ২ মে নবান্নে যাবেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন,এখানকার মানুষদের এত ভালোবাসা সন্মান পাচ্ছি যা দেখে অভিভূত আমি।


                ৬ এপ্রিল এই বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায় বিধানসভার বিদায়ী অধ্যক্ষ ছিলেন। রোড শোর পর বিমানবাবু বলেন, এত মানুষের আবেগ এই র‍্যালিকে ঘিরে। জয় নিশ্চিন্ত। এদিন দুই তারকা সাংসদকে দেখতে বারুইপুরের কুলপি রোডে মানুষের ঢল নামে। বহু মানুষ রাস্তায় নেমে এসে অভিবাদন জানান। রাস্তার পাশে বাড়ি থেকে ফুল দেওয়া হয় দুই তারকা সাংসদকে। হাত নেড়ে কখনও প্রনাম জানিয়ে মানুষের কাছে বিমান বন্দোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানান দুই তারকা সাংসদ। গাড়ির সামনে ভিড় উপচে পড়ে মানুষের। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। উৎসুক কিশোর কিশোরীর দল মোবাইল নিয়ে এগিয়ে এসে ক্যামেরাবন্দি করেন তাঁদের প্রিয় দুই অভিনেত্রীকে। এদিনের এই র‍্যালি নিয়ে সাংসদ মিমি চক্রবর্তী বলেন, বিমানদার বলামাত্রই আবার প্রচারে এসেছি বান্ধবীকে নিয়ে। মানুষের এত ভিড়,এত উন্মাদনা প্রমান করছে দিদির জয় সময়ের অপেক্ষা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.