করোনা নিয়ে চিন্তা নেই কেন্দ্রীয় সরকারের, ইচ্ছে করে কোভিডটাকে বাড়িয়ে দিয়েছে, মমতা
দি নিউজ লায়নঃ
১।করোনা নিয়ে চিন্তা নেই কেন্দ্রীয় সরকারের। ইচ্ছে করে কোভিডটাকে বাড়িয়ে দিয়েছে। পাঁচ মাস কোভিডের এমন পরিস্থিতি ছিল না, তখন টিকা দেয়নি। আমি কিনতে চেয়েছিলাম, তা এখনও দেয়নি। বহিরাগত গুন্ডারা এখন সব বাংলায় বসে আছে। প্রায় ১০ হাজার বাইরের লোক এসে বসে আছে, তারাই কোভিড নিয়ে এসেছে। আমাদের রাজ্যে যতটুকু কোভিড হয়েছে, তা হয়েছে ওই বহিরাগতদের জন্যই।'
২। 'আমরা বলেছিলাম, বাকি নির্বাচন একসঙ্গে করা দাও। করল না, সময় কমিয়ে দেওয়া হল। কেন কমিয়ে দেওয়া হল? আমাদের নির্বাচনে প্রচারের সময় কমিয়ে দেওয়া হল। তিনটি দফার নির্বাচন তো একসঙ্গে হতেই পারত।'
৩। ভোট জিতলেই এবার মহিলাদের জন্য হাত খরচা দেওয়া হবে। আমাদের রাজ্যের ছাত্রীরা কন্যাশ্রী পায়। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। আগামী দিনে সরকার গড়লে পড়াশোনা করার জন্য ঋণ দেবে সরকার। আর সেখানে অন্য কেউ নয়, রাজ্য গ্যারান্টার হবে।'
৪। 'খেলা তো হবেই। আমার মা বোনেরা আছেন, আমিও তাই মনের জোরে আসছি। ভোটটা কিন্তু তৃণমূলকেই দেবেন। মাথায় রাখবেন, আপনার নাম যেন ভোটার তালিকায় থাকে। বিজেপি যতই বলুক, আমি এনপিআর করতে দেব না। দরকার হলে পান্তা ভাব খাবেন, কিন্তু ভোটটা অবশ্যই দেবেন। বিজেপিকে একটা একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দেবেন।'

Post a Comment