দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ, আতঙ্কিত ভোটাররা, বুথের সামনে বিক্ষোভ - The News Lion

দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ, আতঙ্কিত ভোটাররা, বুথের সামনে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  শীতলকুচির পর এবার দেগঙ্গা। ফের গুলি কেন্দ্রীয় বাহিনীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি আম বাগানে ঢুকে আচমকা গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুন‍্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, কোনরকম প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছে। তাদের দাবি, ভোটের দীর্ঘ লাইন থাকায় অনেকেই বিশ্রাম নিতে পাশের একটি আম বাগানে গিয়ে বসেছিলেন।


 কেন আমবাগানে জমায়েত হয়েছে এই অভিযোগ তুলে প্রথমে লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরে বিনা প্ররোচনায় ভোটারদের হটাতে শূন‍্যে গুলি চালায় তারা। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘক্ষন তারা ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। তৃণমূলের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ভোটারদের ভোট দানে বাধা দিতেই এই কাণ্ড ঘটিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


 যে বুথে এই ঘটনা ঘটেছে এবং যে গ্রামে গুলি চলেছে সেখানে সিংহভাগ তৃণমূল সমর্থক। তাই ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি চালানোর কথা স্বীকার করেনি কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন। এ ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.