সকাল থেকে শিলিগুড়ি তিন কেন্দ্র সহ বিক্ষিপ্ত সমস্যা ভোট দানে মানা হলো না কোভিডবিধি
দি নিউজ লায়নঃ সকাল থেকে শিলিগুড়ি তিন কেন্দ্র সহ বিক্ষিপ্ত সমস্যা ভোট দানে। মানা হলো না কোভিডবিধি। শিলিগুড়ি ২৮ ও ৭০ নম্বর বুথের কাছে বিজেপি কর্মীদের জটলা ঘিরে অস্বস্তি তৈরি হয়। এবং ২৭ নম্বর বুথে সিপিএম ক্যাডারদের জটলা পাকানোর অভিযোগ তুলে সরব হয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে শিলিগুড়ি পার্শ্ববর্তী ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে একসঙ্গে ১৬টি ইভিএম নিয়ে বিভ্রাট তৈরি হয়। এমনকি ২৭১নাম্বার বুথে সকাল ৮.৩০পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি।
১৯/১৫২নাম্বার বুথে ইভিএম সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং জেলায় ১৪% ভোট পড়ে।২৩ দার্জিলিং বিধানসভা কেন্দ্রে ভোট দানের গতি ৯%,২৪ কার্শিয়াঙ বিধানসভা কেন্দ্রে ৮%, ২৫বিধানসভা মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে ১৯.৩৩%,২৬শিলিগুড়িতে ভোটদান ১৮.২৩% ফাঁসিদেওয়া কেন্দ্রে ১৯.০৭%। অন্যদিকে কোভিড বিধি শিকেয় তুলেই চলে ভোটদান। কোনো কোনো বুথে সামাজিক দূরত্বের রেখামাত্র নেই। মাস্ক ছাড়াই বুথ চত্বরে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকে।
এদিকে নির্বাচনী বুথে পরিচালনায় অপব্যবস্থার বিরুদ্ধে খোদ অভিযোগ তুলে শোরগোল করেন শিখা চ্যাটার্জি। আলো কম থাকাকে কেন্দ্র করে হইচই করে।এমনকি নির্বাচন ব্যবস্থাপনাকে বিদ্রুপ করেই বুথে বুথে মোমবাতি জ্বালান।

Post a Comment