মহিলা তৃণমূলকর্মীদের বাড়ির মহিলাদের সঙ্গে জনসংযোগের নির্দেশ মৌসুমের - The News Lion

মহিলা তৃণমূলকর্মীদের বাড়ির মহিলাদের সঙ্গে জনসংযোগের নির্দেশ মৌসুমের

 


দি নিউজ লায়ন;    স্বামী থেকে সন্তানদের দেখভাল এবং সংসারের গাঁট বন্ধনের চাবিকাঠি যে মহিলাদের হাতে, তা আর বলার অপেক্ষা রাখে না।  তাই মমতার হাত শক্ত করতে মহিলাদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হলো মানিকচক বিধানসভা কেন্দ্রে। শনিবার এই বিধানসভা কেন্দ্রের শোভানগর এলাকার একটি মাঠে শতাধিক মহিলাদের নিয়েই এই নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত হয়েছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র । ছিলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর সহ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির  নেত্রীরা। 


শুধুমাত্র মহিলারাই এদিনের এই কর্মীসভাতেই উপস্থিত হন । যেখানে ঘরোয়া পদ্ধতিতে একপ্রকার নির্বাচন প্রচারের কৌশলী মহিলা তৃণমূল নেতৃত্ব বারবার কর্মীসভায় মাধ্যমে তুলে ধরে। রান্নাঘর থেকে সংসার সামলানো সবই করতে হয় মহিলাদের। সে ক্ষেত্রে কেন নির্বাচনী প্রচারেও মহিলারা তাদের বাড়ির কর্তাদের বোঝাতে পারবেন না। যাতে করে তৃণমূলের হাত শক্ত হয় । অভিনব কায়দায় শতাধিক মহিলাদের নিয়ে এদিন তৃণমূলের এই মহিলা কর্মীসভার মধ্যেই ভোট প্রচার নিয়ে আলোচনা চলে। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, নারীরা এখন সমাজের শক্তি । 


তাদের পরিচালনায় সংসার থেকে সন্তান সবই চলে। সুতরাং আমরা কেন পারব না, আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে। এক্ষেত্রে মহিলাদের বাড়ি বাড়ি যেতে হবে। নিজে একজন মহিলা হয়ে অপর মহিলাদের বোঝাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যা উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন বিগত দিনের কোন সরকার করতে পারে নি। কাজেই দলনেত্রীর এই উন্নয়নের খতিয়ান নিয়েই বাড়ি বাড়ি মহিলাদের কাছে পৌঁছাতে হবে। তৃতীয়বারের জন্য মমতার হাত শক্ত করতে গেলে নিজের এলাকার তৃণমূল প্রার্থীকে জয়ী করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.