গোয়ালতোড় থেকে গ্রেফতার মাদক চক্রের এক পান্ডা - The News Lion

গোয়ালতোড় থেকে গ্রেফতার মাদক চক্রের এক পান্ডা

 


দি নিউজ লায়ন;  মাদক চক্রের এক পান্ডাকে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়াল তোড় থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নান্টু শেখ। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার  গোয়ালতোড় থানার অন্তর্গত, পিংবনী গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুক্রবার রাতে এস টি এফ (Special Task Force) এর পুলিশ বাহিনী গিয়ে ৪ জনকে আটক করে। 


তাদের মধ্যে নান্টু শেখ’কে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য যে,  ওই চারজনই পিংবনী গ্রাম পঞ্চায়েত অফিসে রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিল । সূত্রের খবর অনুযায়ী, ধৃত নান্টু শেখের বাড়ি মুর্শিদাবাদ। সম্প্রতি, তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েক লক্ষ টাকা এবং প্রচুর বেআইনি মাদক উদ্ধার করেছিল। 


সেই সময় থেকেই নান্টু পালিয়ে এসেছিল পশ্চিম মেদিনীপুরে। রাজমিস্ত্রির ছদ্মবেশে আত্মগোপন করে ছিল গোয়ালতোড় থানার পিংবনিতে। এদিকে, পুলিশও তার সন্ধান চালিয়ে যাচ্ছিল! অবশেষে, শুক্রবার রাতে  তাকে পিংবনি থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে  পুলিশ সূত্রে জানা গেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে  গোয়ালতোড় থানার  পিংবনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.