নন্দীগ্রাম এবং কোচবিহারে ভাজপার দলীয় কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের
দি নিউজ লায়ন; নন্দীগ্রামের বয়ালে ভাজপার দুষ্কৃতিদের হামলায় দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল। নন্দীগ্রামের বয়াল -2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী রবীন মান্না খুন হন। প্রতিবাদে শনিবার ভগবানপুরে তৃণমূল বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসুচী পালন করে। কোটনাউড়ির দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে ভগবানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। একই সঙ্গে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন তৃণমূল কর্মীকে হত্যা করার বিরুদ্ধেও পথে নামে তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি অভিজিৎ দাস, ভগবানপুর ১ নং ব্লক সভাপতি প্রনব মাইতি, তৃনমুল জেলা সহ সভাপতি মদনমোহন পাত্র সহ একাধিক কর্মী সমর্থকরা।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বাজারে তৃণমূলের ধিক্কার মিছিল ও থানার ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল। পাশাপাশি চণ্ডীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইমরান মোল্লার কাছে ডেপুটেশনও দেওয়া ব্লক তৃণমূলের তরফে। নেতৃত্বে ছিলেন চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিত ও যুব নেতা সুনীল মণ্ডল প্রমুখ। তৃণমূলের অভিযোগ, পূর্ব মেদিনীপুর তো বটেই গোটা রাজ্য জুড়ে সিপিএমের প্রচ্ছন্ন মদতে সন্ত্রাস চালাচ্ছে ভাজপা। এদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের নির্দেশে তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে গুলি করে খুন করছে। অথচ নির্বাচন কমিশনের কোনও ভূমিকা নেই। এই সব কিছুর প্রতিবাদে তৃণমূল কর্মীরা পথে নামলেন। আগামী দিনেও যদি এই পরিস্থিতি থাকে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

Post a Comment