ফেসবুক করা নিয়ে ছেলের সঙ্গে বচসা, অভিমানে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মীর বাবা
দি নিউজ লায়ন; ফেসবুক করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি। আর তারই জেরে অভিমান বসত আত্মঘাতী হলেন ব্যাঙ্ক কর্মী বাবা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরে হরিতলা এলাকায়। এদিন সকালে বাড়ির শোবার ঘরেই ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা । ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।
পরে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক বিবাদকে ঘিরে ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন।
ওই ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ফটিক সরকার (৫৪)। ফেসবুকে এক মহিলার সঙ্গে প্রায় দিনই চ্যাটিং করতে ওই ব্যক্তি। এই বিষয়টি পরিবারের লোকেরা জেনে ফেলেন। এরপর বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয় বলে অভিযোগ। তারপরই ওই ব্যক্তি অভিমান বসত আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

Post a Comment