ছাত্র শূন্য মিছিলে খুদে পড়ুয়াদের অনৈতিকভাবে তুলে এনে নির্বাচনী প্রচারে সামিল করলো এসএফআই - The News Lion

ছাত্র শূন্য মিছিলে খুদে পড়ুয়াদের অনৈতিকভাবে তুলে এনে নির্বাচনী প্রচারে সামিল করলো এসএফআই

 


দি নিউজ লায়ন;   ছাত্র শূন্য মিছিলে খুদে পড়ুয়াদের অনৈতিকভাবে তুলে এনে নির্বাচনী প্রচারে সামিল করলো এসএফআই। কারোবা বয়স ১০,কারো ১২ রাজনীতি তো দুরস্থ নিজ ভালো খারাপও বুঝতে শেখেনি তারা। উপহার আর ভালো খাবারের প্রলোভনের এসএফআইয়ের দাদা দিদিদের চোখ রাঙানী আর শাসনীতে মিছিলের এক কিমি পথ হাঁটাতে হলো। সেই  মিছিলের সামনের শাড়িতে হাঁটলেন জেলা নেতৃত্বেরা। নতুন প্রজন্মকে দেখিয়ে রাজনীতি করতে গিয়ে শিলিগুড়িতে খুদেদের সঙ্গে অমানবিকতা পরিচয় দিয়ে বুমেরাং হলো বামেরা। বৃহস্পতিবার শিলিগুড়িতে প্রার্থীদের ভোট প্রচারে সংযুক্ত মোর্চার দুই দলের ছাত্র সংগঠনের তরফে একেবারে খুদেদের নানা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে এনে মিছিলে সামিল করাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়ালো।


 এদিন এয়ার  ভিউ মোড় থেকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র অশোক ভট্টাচার্য্য ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনের এসএফআই ও ছাত্র পরিষদের তরফে একটি মিছিল করা হয়। আর সে মিছিলে লাল ঝান্ডা ধরা দাদা দিদিদের শাসনীতে সবে হাইস্কুলে গন্ডিতে পা দিয়েছে প্রিয়াঙ্কা পাশোওয়ান। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বয়স ১৩।  মৌসুমী সরকার শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী স্কুলের প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণীর ছাত্রীদের সামিল হতে হলো। এখানেই তালিকা শেষ নয়, আরও একধাপ এগিয়ে এদিন এসএফআইয়ের তরফে ঝান্ডা ধরিয়ে দেওয়া হয় সদ্য বুলি ফোটা ১০বছরের খুদে পিঙ্কি ছেত্রীর হাতে।


 সে শিলিগুড়ি ন্যাশনাল একাডেমির ছাত্রী। ৫০-৬০জন স্কুল পড়ুয়া নাবালিকা নাবালিকারা একবাক্যে জানায় দিদি দাদারা নিয়ে এসেছে বাড়ি থেকে। বলেছে ভালো কিছু দেবে।তাইতো এসেছি। সকাল থেকেই বসে আছি এই বড় বাড়িতে।এদিন শিলিগুড়ির হিলকার্টরোড বামদের হোয়াইট হাউস অনিল বিশ্বাস ভবনে খুদেদের ভিড়ে হইচই বেঁধে যায়। সেসময় অলিন বিশ্বাস ভবনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রার্থী অশোক ভট্টাচার্য্য,  দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার সহ অন্যান্য তাব্বর নেতৃত্বরা। তাদের সামনেই ছাত্র ফেডারেশনের নেতারা ঝান্ডা এসেএফআই ও চে গুয়েভারার ঝান্ডা তুলে দিয়ে মিছিলে সামিল করায় মানুষহীন মিছিলে ছাত্রবল দেখাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.