দুবরাজপুরের পর এবার বীরভূমের সাঁইথিয়া থানার আহমদপুরে বিজেপির গুন্ডামি - The News Lion

দুবরাজপুরের পর এবার বীরভূমের সাঁইথিয়া থানার আহমদপুরে বিজেপির গুন্ডামি

 


দি নিউজ লায়ন;  দুবরাজপুরের পর এবার বীরভূমের সাঁইথিয়া থানার আহমদপুরে বিজেপির গুন্ডামি। ভরদুপুরে তৃণমূলের ওপর হামলা চালাল বিজেপি। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় ভাজপার কর্মী-সমর্থকেরা। বাঁশ দিয়ে পেটানো হয় দলীয় কার্যালয়ে উপস্থিত তৃণমূল কর্মীদের। বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছে। তৃণমূল  কার্যালয়ের বাইরে থাকা একাধিক মোটরবাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি টোটো ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান লাভপুর বিধান সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। 


তিনি বলেন যে সময় হামলা হয় সে সময় দলের কর্মীরা নির্বাচনী প্রচার কৌশল নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। একই সময়ে রাস্তা দিয়ে বিজেপির একটি মিছিল যাচ্ছিল। কোনরকম কারণ ছাড়াই বাঁশ ইট নিয়ে আক্রমণ শুরু করে বিজেপির কর্মী-সমর্থকেরা। আক্রমণ করার সময় তৃণমূলের হাতে গোনা কয়েকজন কর্মী কার্যালয়ের ভেতরে বসে কাজ করছিল। মুহুর্মুহু ইটের টুকরো উড়ে আসছিলো। প্রাণ বাঁচাতে তৃণমূল কর্মীরা পালিয়ে যায়। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, কেন বিজেপি এই ধরনের কাজ করছে সেটা তিনি বুঝতে পারছেন না।

হামলার সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী  চিরঞ্জিত মণ্ডল। তিনি বলেন, বিজেপি কর্মীরা হাতে টাঙ্গি, বাঁশ, লোহার রড,বন্দুক নিয়ে হামলা চালায়।ঘটনার খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.