একজন মহিলা কে আটকাতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছেন – অভিষেক - The News Lion

একজন মহিলা কে আটকাতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছেন – অভিষেক

 


দি নিউজ লায়ন;  একজন মহিলাকে আটকাতে গোটা দেশের নেতৃত্ব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছেন” – এই ভাষাতেই শেষ প্রচারে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার বোচামাড়ির জনসভা থেকে ভাজপাকে তীব্র আক্রমণ করলেন অভিষেক। তিনি আরো বলেন, “ আপনারা এক দিন বিরিয়ানি খেতে চান? না কি আগামী ৫ বছর ডাল ভাত খেতে চান?”এদিন তার সাথে ছিলেন সোহম এবং সায়ন্তিকা।  অভিষেক বলেন, “ আমি চ্যালেঞ্জ করে বলছি, মাঠ আপনাদের, জায়গা আপনাদের আপনাদের সর্বভারতীয় নেতৃত্ব থাকবে, অন্যদিকে আমি থাকব… পরিসংখ্যান নিয়ে লড়াই হোক। আপনারা কোচবিহারের জন্য কি করেছেন তার খতিয়ান দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।"-  


কোচবিহারের রাজনৈতিক সভাতে এভাবেই বিজেপি কে তুলোধনা করলেন অভিষেক। সেই সাথে তিনি বলেন, বিনে পয়সাতে রেশন চাই না ভাষন চাই …?? রেশন আমরা দেব – ভাষন বিজেপি দেবে। বিজেপি কালীপূজোর শ্যামাপোকার মত। ভোটের সময় দেখা যায়। ভোট ফুরলেই উধাও। জেলার ৯  কেন্দ্রে দলীয় প্রার্থীদের  জয়ী করে  কোচবিহারে বিজেপির জামানত জব্দ করার জন্য কর্মীদের কাছে আহ্বান জানান যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন," দুই তারিখ সরকার প্রতিষ্ঠিত হবে পয়েলা জুন থেকে  রেশনের দোকানের বাইরে কোন লাইন থাকবে না। রেশনের  দোকানও  থাকবে না। 


মমতার নেতৃত্বে নতুন সরকার রেশনের জিনিসপত্র সরাসরি রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে।আপনাদের থলি নিয়ে আর রেশনের দোকানে লাইন দিতে হবে না। বাংলার মেয়ে আপনাদের পরিবারের মেয়ে আপনার বাড়িতে বিনা পয়সায় সেই রেশন পৌঁছে দেবে।"আপনারা কি চান দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ এ প্রশ্ন তুলে ধরেন অভিষেক । বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, আগের ৩ দফার ভোটে গুন্ডামি করতে গিয়েছিল কিন্তু বাড়ির মেয়েরা ঝাঁটা, খুন্তি হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। আপনারা প্রতিরোধের রাস্তা বেছে নেবেন ভয় পাওয়ার কিছু নেই আমরা রয়েছি।  সকাল-সকাল নিজের ভোট নিজে দেবেন। আপনার ভোটের অধিকার আপনার। যদি শাসাতে আসে এমন দেবেন যেন সাত জন্ম মনে রাখে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.