কালিয়াচকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার - The News Lion

কালিয়াচকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ণ; গুলিবিদ্ধ অবস্থায় এক ব‍্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানতে পেরে ওই এলাকায় তদন্তে যায় কালিয়াচক থানার পুলিশ। গুলিবিদ্ধ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।  পাশাপাশি এ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজেশ মণ্ডল(২৫)। তার বাড়ি শাহবাজপুর এলাকায়। 


 পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ির খাবার খেয়ে সে বাইরে  ঘুরতে যায়। রাতে বাড়ি ফিরে না আশায় বাড়ির লোকেরা আশেপাশে খোঁজাখুঁজি করে। ফোন মারফত যোগাযোগ করলে ফোনের সুইচ বন্ধ পাই। সারারাত ধরে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা রাতেও যোগাযোগ করে আশেপাশে আত্মীয়ের বাড়িতে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে বাঁশবাগানে ওই যুবকের মৃতদেহ দেখতে পাই গ্রামের লোকেরা। বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার শরীরে এলোপাথাড়ি গুলি মারা হয়েছে। পাশাপাশি তার গলায় দাগ রয়েছে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে,  মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.