নয়াগ্রামে সুবর্ন রেখা নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে এক জনের মৃত্যু
দি নিউজ লায়ণ; ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া গ্রামের বাসিন্দা ঝাড়েশ্বর বেরা বৃহস্পতিবার স্থানীয় সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় তার পা ফসকে যায়।যারফলে সে সুবর্ন রেখা নদীর জলে তলিয়ে যায় ।বিয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাকে সুবর্নরেখা নদী থেকে উদ্ধার করে নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।নয়াগ্রাম থানার পুলিশ প্রায় ৫৪ বছর বয়সী ঝাড়েশ্বর ব্যানার মৃতদেহটিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ব্যক্তি জলে ডুবে মারা গিয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ঝাড়েশ্বর বেরার জলে ডুবে মৃত্যুর ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment