সাঁকরাইলে কাকিমাকে খুনের অভিযোগ ভাসুরপোর বিরুদ্ধে - The News Lion

সাঁকরাইলে কাকিমাকে খুনের অভিযোগ ভাসুরপোর বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;    ধারালো অস্ত্র দিয়ে নিজের কাকিমাকে খুনের অভিযোগ উঠল ভাসুরপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সাঁকরাইলের নিমতলা পাঁচপাড়ায়। মৃত গৃহবধূর নাম সুজাতা দাস (৩৫) । ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাস্কর দাস ( ২৪) পলাতক। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।


সূত্রের খবর খুব ছোটবেলায় ভাস্করের মা মারা যাওয়ার পর থেকেই সে তার ছোট কাকিমা সুজাতা দাসের কাছেই মানুষ। স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে সুজাতা দাসের সঙ্গে ভাস্করের ঝামেলা চলাকালীন আচমকাই ভাস্কর ধারালো অস্ত্র দিয়ে কাকিমার মাথায় মারে। সুজাতা দাস রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে গেলে ভাস্কর পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা সুজাতা দাসের স্বামী বাপি দাসকে খবর দিলে তিনি বাড়িতে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।পরে তিনি পুলিশে খবর দিলে সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 


ঘটনা সম্পর্কে পেশায় মুদি দোকানের মালিক বাপি দাস জানান বুধবার রাতে দোকানে থাকার সময় এক প্রতিবেশী এসে আমাকে খবর দেয় বাড়িতে ঝামেলা হচ্ছে। তিনি বলেন আমি বাড়িতে এসে দেখি রক্তাক্ত অবস্থায় স্ত্রীর মৃতদেহ মাটিতে পড়ে আছে। বাপি দাসের অভিযোগ ভাস্কর ছোট থেকেই ওর কাকিমার কাছে মানুষ হলেও ওর ধারণা ছিল কাকিমা ওর সর্বনাশ করছে। আমার সন্দেহ সেই কারণেই ও ওর কাকিমাকে খুন করেছে। সাঁকরাইল থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.