পয়েলা বৈশাখে বাড়ির অথিতিদের জন্য ঘরেই তৈরি করুন চিকেন মোমো - The News Lion

পয়েলা বৈশাখে বাড়ির অথিতিদের জন্য ঘরেই তৈরি করুন চিকেন মোমো



দি নিউজ লায়ন;

উপকরণঃ

মুরগির কিমা দেড় কাপ, 

ময়দা ২ কাপ,  

তেল ২ টেবিল চামচ, 

রসুন বাটা ১ টেবিল চামচ, 

আদা কুচি ৩ চা-চামচ, 

পেঁয়াজপাতা কুচি ২টি, 

লবণ স্বাদমতো, 

সয়াসস ২ চা-চামচ, 

গোলমরিচ গুঁড়ো আধ চা-চামচ, 

লেবুর খোসা কুচি আধ টেবিল চামচ,

কাঁচা লঙ্কা কুচি ৪-৫ টি 

মাখন ১ টেবিল চামচ।  


প্রণালিঃ  

ময়দার সঙ্গে আধ চা-চামচ লবণ, তেল ও পরিমাণমতো জল মিশিয়ে ময়ান দিতে হবে। কিমার সঙ্গে পেঁয়াজ, আদা-রসুন কুচি, সয়াসস, লবণ ও গোলমরিচ গুঁড়াো মিশিয়ে ১/২ ঘণ্টা মেখে রাখতে হবে।  ফ্রাইপ্যানে মাখন গলিয়ে কিমার মিশ্রণ অল্প আঁচে রান্না করুন। কিমার জল শুকিয়ে গেলে পেঁয়াজপাতার কুচি দিয়ে নেড়ে আরও ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন। এবার ঢাকনা খুলে কাঁচা লঙ্কা কুচি ও লেবুর খোসার কুচি দিয়ে নেড়ে আবার ঢেকে দিয়ে মৃদু আঁচে দুই মিনিট রাখুন। 


এদিকে ময়দার খামি থেকে ছোট আকৃতির রুটি বেলুন। রুটির ধার বেশি পাতলা থাকবে। রুটির মাঝখানে ১ টেবিল চামচ করে কিমার পুর দিয়ে অর্ধেকটা মুড়ে দিয়ে ও পেঁচিয়ে এনে বাকি অর্ধেক চেপে দিন, যেন মুখ খোলা না থাকে। সব গুলো মোমো তৈরি হয়ে গেলে মাইক্রোওয়েভ কুকারে বা জল ভর্তি বড়  পাত্রের মুখে কাপড় বেধেও ভাপ দিয়ে নিতে পারেন। পাত্রের মুখে ভাপ দিতে হলে মিনিট দশেকই যথেষ্ট। এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন চাটনি দিয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.