কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই - The News Lion

কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়িতে কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই। ধৃতদের নাম রেজ্জাক আলি, জাহাঙ্গীর শেখ। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ শুক্রবার রাতে মাটিগাড়া এলাকাতে অভিযানে নামে। সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখে ওই দুই দুষ্কৃতীদের তল্লাশী চালাতেই তাদের কাছ থেকে মেলে নেশা দ্রব্য ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক ওজন দুই কেজি। 


তাদের কাছ থেকে একটি চার চাকা গাড়ীও আটক করে পুলিশ। জানা গিয়েছে ধৃতরা কালিয়াচক করনদীঘির বাসিন্দা। ওই নেশা দ্রব্য তারা মাটিগাড়া এলাকায় হাত বদলের উদ্দেশ্যে এসেছিল তারা। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ১০দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাজেয়াপ্ত ওই ব্রাউন সুগারের দাম প্রায় এক কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.