এসএসকেএম-এ গুলি, আহত এসআই - The News Lion

এসএসকেএম-এ গুলি, আহত এসআই

 


দি নিউজ লায়নঃ  হঠাত করে সাতসকালে এসএসকেএম হাসপাতাল চত্বরে গুলি আওয়াজ। আতঙ্ক ছড়াল সেখানে ভরতি থাকা রোগী এবং রোগীর পরিজিনদের মধ্যে।  ঘটনায় এক SI আহত হয়েছেন। জানা গিয়েছে এল কে রায় চৌধুরী নামে ওই ব্যক্তি HRFএ ডিউটিতে যোগ দেন ওই এসআই। তাঁর সার্ভিস রিভলভার থেকেই ছিটকে বেরিয়েছে গুলি। আর তাতেই গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ওই পুলিশকর্মী আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।


সূত্রের খবর, এদিন সকালে ফোর্স নিয়েই হাসপাতাল চত্বরে আসেন তিনি। ট্রমা কেয়ারের সামনেই পার্ক করেন গাড়ি। এরপর ট্রমা কেয়ারের পিছন দিকের একটি ভবনে চলে যান। সেখানে নির্মান কাজ চলছিল। এর ঠিক পরেই আচমকা গুলির শব্দ শোনা যায়। কর্তব্যরত অন্য পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে যান সেখানে।


 তারপর তাঁরা ভেতরে গিয়ে এল কে রায় চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পাশেই পড়েছিল তাঁর সার্ভিস রিভলভার।    এর পরেই হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হয় ওই এসআইকে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কিছু জানা যায়নি।প্রাথমিত তদন্তে পুলিস জানতে পারে ওই সার্ভিস রিভলভার থেকেই গুলি বেরিয়েছিল। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এসআই-এর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে।  হাসপাতাল চত্বরের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.