পাহাড়ে সুখবর! তিনটি তুষার চিতাশাবকের জন্ম - The News Lion

পাহাড়ে সুখবর! তিনটি তুষার চিতাশাবকের জন্ম



দি নিউজ লায়ন;   পাহাড়ে সুখবর! পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে তিন নতুন অতিথি। তিনটি তুষার চিতাশাবকের জন্ম হল পাহাড়ের চিড়িয়াখানায়। মঙ্গলবার ফেসবুক পোস্ট করে পার্কের পক্ষ থেকে জানানো হয়, 10 এপ্রিল তুষার চিতা জিমা এবং নামখার তিনটি শাবকের জন্ম হয়েছে। মা জিমা এবং তার তিনটি শাবক আপাতত সুস্থ আছে। তাদের 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।


 এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে তুষার চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। পার্ক সূত্রে জানা গিয়েছে, আপাতত তাদের দর্শকদের সামনে আনা হচ্ছে না। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তিন মাস বয়স হলে তাদের মাংস সহ অন্যান্য খাবার দেয়া হবে। মনে করা হচ্ছে তখনই সাধারণ দর্শকদের জন্য এই তিন তুষার চিতা শাবককে দেখার সুযোগ মিলবে। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে,  2018 র পর দ্বিতীয় বার সন্তান হল  জিমা এবং নামখার।


 জিমা এবং নামখাকে ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছিল । 2014 তে জিমা এই চিড়িয়াখানায় আসে এবং 2016 তে নামখা এখানে আসে। চিড়িয়াখানার এক আধিকারিক এ প্রসঙ্গে জানান, তুষার চিতাদের ফের পাহাড়ের জঙ্গলে ছাড়ার পরিকল্পনা রয়েছে আগামী দিনে। সেই পরিকল্পনা অনুযায়ী তুষার চিতা প্রজননের উপর জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্পে একসঙ্গে তিনটি তুষার চিতাশাবকের জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসাহ ব্যঞ্জক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.