খাবার দেওয়া কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হাতাহাতির ফলে মৃত্যু হল স্ত্রীর
দি নিউজ লায়ন; খাবার দেওয়া কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হাতাহাতির ফলে মৃত্যু হল স্ত্রীর। ঘটনায় ছেলের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম মতিলাল শবর। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, সোমবার দুপুরে টামনা থানার মালডি গ্রামে বাসিন্দা মতিলাল শবর দুপুরের খাবার না পেয়ে তাঁর স্ত্রী কাজলী শবর কে মারধর করে বলে অভিযোগ।শারীরিক দুর্বলতা কারণে ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে মৃত্যু হয় মায়ের এমনই দাবি করেন নি তার ছোট ছেলে ছুটু লাল শবর।ছেলের অভিযোগের ভিত্তিতে একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় রাতে বাড়ি থেকেই মৃতদেহটি উদ্ধার করে অভিযুক্তকে পুলিশ আটক করে।

Post a Comment