মুখ্যমন্ত্রী যাতে দেখা না করতে পারে তাই আনন্দ বর্মনের পরিবারকে হাইজ্যাক করে অন্যত্র সরিয়ে দিল বিজেপি - The News Lion

মুখ্যমন্ত্রী যাতে দেখা না করতে পারে তাই আনন্দ বর্মনের পরিবারকে হাইজ্যাক করে অন্যত্র সরিয়ে দিল বিজেপি

 


দি নিউজ লায়ন;  বুধবার শীতলকুচি হত্যাকাণ্ডে শহীদদের পরিবারের সাথে দেখা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আনন্দ বর্মন এর পরিবারকে হাইজ্যাক করে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আগামীকাল আনন্দ বর্মনের পরিবারের সাথে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু তার আগেই বাড়ি থেকে গোটা পরিবার গায়েব। মঙ্গলবার সন্ধ্যায় সেই পরিবারকেই পাওয়া গেল কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে।


 এই পরিবারের সাথেই দেখা মিলল জেলা বিজেপি সভাপতি মানসিক আঘাত এবং শীতল খুশির বিজেপি প্রার্থী বরেন বর্মনের। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর সাথে যেহেতু দেখা করার কথা ছিল আনন্দ বর্মন এর পরিবারের তাই আগেভাগেই গোটা পরিবারকে সরিয়ে দিয়েছে বিজেপি। অপরদিকে বিজেপির জেলা সভানেত্রী মারুফের আবার দাবি করেন, এলাকায় আতঙ্ক ভয়ে গোটা পরিবার পালিয়ে এসে বিজেপি কার্যালয় আশ্রয় নিয়েছে। যদিও এই বিষয়ে সরাসরি মুখ না খুলে আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন বলেন, তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ইচ্ছুক নন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.