সোশ্যাল মিডিয়া জুড়ে ভোটের সময় বাংলায় আসামের এনআরসি মিথ্যাচার নিয়ে সরব অল আসাম গোর্খা স্টুডেন্ট ইউনিয়ন - The News Lion

সোশ্যাল মিডিয়া জুড়ে ভোটের সময় বাংলায় আসামের এনআরসি মিথ্যাচার নিয়ে সরব অল আসাম গোর্খা স্টুডেন্ট ইউনিয়ন

 


দি নিউজ লায়নঃ   আসামের এনাআরসি নিয়ে অমিত শাহের মিথ্যাচারে ক্রুদ্ধ আসাম রাজ্যের গোর্খারা। বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এদিন অল আসাম গোর্খা স্টুডেন্ট ইউনিয়নের তরফে সভাপতি দীলিপ গজুড়েল জানান বাংলার প্রচারে অমিত শাহ ও কেন্দ্রীয় সরকার আসামের এনআরসি নিয়ে মিথ্যে তথ্য পেশ করছে। আসামে শুধুমাত্র ২০হাজার মানুষের নাম এন আরসিতে কাটা পড়েছে এ ধরনের ভুয়ো তথ্য বাংলায় ভোটের সময়তে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে বিজেপি। তারা বলছে তাতে গোর্খাদের কোন সমস্যা হবে না।


 তবে বিষয়টি একেবারেই উল্টো। আসামে ৮০ হাজার থেকে ১লক্ষ গোর্খা সমুদায়ের মানুষের নাম কাটা পড়েছে। তাদের ডি ভোটার করে দেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে নাগরিক অধিকার। তাদের দাবি এই বিপুল সংখ্যক গোর্খারা প্রত্যেকেই আসামের নাগরিক। তাদের নানা নথি সংক্রান্ত কাগজের কচকচিতে নিভের খোঁচায় নাগরিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। পিতার পদবি ধরেই  নাম হিন্দু সমুদায়ের মধ্যে একাধিক পদবী ব্যবহার করে উত্তরসূরীরা। তবে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক গোর্খাদের দায়িত্ব সরকারকে নিতে হবে।


 এদিন এই সংগঠনের তরফে বিক্রম শর্মা,সোমরস পুরী জানায় শিলিগুড়িতে এসে আমরা জানতে পারি এখানকার সোশ্যাল মিডিয়া জুড়ে ভয়ানক মিথ্যাচার চলছে আসামের এনআরসি নিয়ে। যত সংখ্যক মানুষের নাম কাটা পড়েছে তার শুধু মাত্র এক শতাংশ বলা হচ্ছে। ১লক্ষ গোর্খাদের আসামের ভোটাধিকার কেড়ে নিয়ে সে বিষয়ে এখানে কেউ মুখ খুলছেন না তারা।  মিথ্যাচার চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আমরা একাধিকবার কেন্দ্রীয় সরকারকে গোর্খাদের অধিকার রক্ষার দাবি নিয়ে পুরো বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে সরকারের তরফে কোনরকম জবাব এখনো পর্যন্ত মেলেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.